বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা | কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক

বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা | কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক – সম্মানিত ভিজিটির, আপনি কি কুমিল্লা জেলার বক্ষব্যাধি হাসপাতাল সম্পর্কে জানতে চান? আমি এই ব্লগ পোস্টে আপনাকে কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের ফোন নাম্বার, ঠিকানা, সেবাসমূহ, ডাক্তার ও অন্যান্য বিষয়ে জানাবো।

বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা

বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা জেলার মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি (অ্যাজমা), যক্ষ্মা (TB) এবং অন্যান্য ফুসফুসজনিত স্বাস্থ্যসেবা দিয়ে বেশ সুনাম অর্জন করেছে। কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার মানুষ প্রতিদিন বক্ষব্যাধি বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসার জন্য কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকে আসেন। কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার, নার্স দ্বারা চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন। কুমিল্লা সিভিল সার্জন অফিসের ফোন নাম্বার 02334400800 এবং 081-76198

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের ঠিকানা

আপনি যদি কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিতে আসতে চান তাহলে কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের ঠিকানা সম্পর্কে জানতে হবে। কুমিল্লা জেলার সদর উপজেলার সিভিল সার্জন অফিস এবং ঝাউতলা সড়ক এলাকায় বক্ষব্যাধি হাসপাতালটি অবস্থিত।

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের ফোন নম্বর

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের ফোন নম্বর সরাসরি দেওয়া নাই। তবে আপনি চাইলে স্বাস্থ্য বাতায়ন (জরুরি হেল্পলাইন): ১৬২৬৩ নাম্বারে যোগাযোগ করে আপনি কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে তথ্য নিতে পারেন।

কুমিল্লা সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের সময়সূচী

আপনি যদি কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিতে চান তাহলে আপনাকে কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের সময়সূচী অনুযায়ী আসতে হবে। কুমিল্লা জেলার বক্ষব্যাধি হাসপাতালটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮:০০ টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত খোলা থাকে।

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের সেবাসমূহ

কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালের সেবাসমূহের মধ্যে রয়েছে যক্ষ্মা (TB) শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসা, অ্যাজমা ও সিওপিডি (COPD) ব্যবস্থাপনা, ফুসফুসের স্পাইরোমেট্রি (Spirometry) ও নেবুলাইজেশন, এক্স-রে ও কফ (Sputum) পরীক্ষা ইত্যাদি।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন: কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক কোথায় অবস্থিত?

উত্তর: কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকটি কান্দিরপাড়-ঝাউতলা সড়ক সংলগ্ন সিভিল সার্জন কার্যালয়ের কাছে অবস্থিত।

প্রশ্ন: কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে কি বিনামূল্যে যক্ষ্মা (TB) চিকিৎসা দেওয়া হয়?

হ্যাঁ, সরকারি ডট (DOTS) প্রোগ্রামের আওতায় বিনামূল্যে যক্ষ্মা পরীক্ষা (GeneXpert) ও ওষুধ সরবরাহ করা হয়।

প্রশ্ন: কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের ডাক্তারের সিরিয়াল কিভাবে নেবো?

কুমিল্লা সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন।

কুমিল্লায় অ্যাজমা ও টিবি চিকিৎসা

কুমিল্লায় অ্যাজমা ও টিবি চিকিৎসার জন্য আপনি কুমিল্লায় সেরা বক্ষব্যাধি ও অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চাইলে সহকারী অধ্যাপক ডাঃ মাহাবুবুর রহমান স্যারকে দেখাতে পারেন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ বক্ষব্যাধি বিভাগ এর বিভাগীয় প্রধান হিসেবে আছেন।

সহকারী অধ্যাপক ডাঃ মাহাবুবুর রহমান স্যার চেম্বার করেন কুমিল্লা মুক্তি হাসপাতালে প্রতি শনিবার থেকে বুধবার বিকাল ৩.৩০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ডাঃ মাহাবুবুর রহমান স্যারকে দেখাতে চাইলে সম্পুর্ন প্রোফাইল ও সিরিয়াল নাম্বার দেখুন

আরোও পড়ুনঃ বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার কুমিল্লা

কুমিল্লা মুক্তি হাসপাতাল ডাক্তারের তালিকা, ঠিকানা, সিরিয়াল নাম্বার সহ অন্যান্য বিষয়

আশা করি বক্ষব্যাধি হাসপাতাল কুমিল্লা এবং কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক সম্পর্কে জানতে পেরেছেন।

মন্তব্য করুন